মহেশখালীতে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। বেলা ১১টায় এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম। এর আগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ১৬টি স্টলে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র, একটি বাড়ি একটি খামার প্রকল্প, উপজেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, গ্রামীণফোন, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান নানা তথ্য তুলে ধরে।
মেলা উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম। সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহির উদ্দীন, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ফেরদাউস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক প্রমুখ।